ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে আমিনুর রহমান শান্তর মাসব্যাপী ইফতার আয়োজন, ২৭ রমজানে দোয়া মাহফিলে ৮ শতাধিক মানুষের অংশগ্রহণ মিরপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদল পশ্চিমের সভাপতি রবিন খানের উদ্যোগে  ইফতার ও দোয়া মাহফিল গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার পরিবার এবং জুলাই শহীদদের মাঝে ঈদ উপহার বিতরণ- মায়ের ডাকের  লোহাগড়ায় বিনামুল্যে পাট, তিল ও মুগ বীজ ও সার বিতরণ জনগণের জীবনমান উন্নত করাই বিএনপির রাজনীতির লক্ষ্য :প্রধানমন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দিনাজপুরে বিশ্ব ভোক্তা- অধিকার দিবস পালিত কালুখালী উপজেলায় কর্মরত সকল দপ্তর প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় নিষিদ্ধ ঘন চিনি দিয়ে ঘোল তৈরি, ভ্রাম্যমাণ আদলতের অভিযানে এক লক্ষ টাকা জরিমানা তেল সংকটেও নিরবিচ্ছিন্ন সেবা দিচ্ছে মিরপুরের খালেক সার্ভিস স্টেশন ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি জোরদারে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করলেন- প্রধানমন্ত্রী 

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে ধর্ষণের বিচার ৩০ দিনের মধ্যে শেষ করার দাবি শিক্ষার্থীদের

আবুল হাশেম

আবুল হাশেম:

দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

সোমবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের মেইন গেট সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নেন। এর আগে বেলা ১১টায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা দলে দলে ক্যাম্পাসের প্যারিস রোডে জড়ো হতে শুরু করেন। সেখান থেকে মিছিল নিয়ে সড়কে আসেন তারা। এসময় তালাইমারি থেকে একদল আন্দোলনরত শিক্ষার্থীরা মেইন গেটে এসে বিক্ষোভে যোগ দেন।

এবং শিক্ষার্থীরা সেখানে স্লোগান দেন `একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে জবাই কর’, ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর রেপিস্ট’, ‘খুনি কেনো বাহিরে ইনটেরিম জবাব চাই’, ‘আমার বোনের কান্না, আর না আর না’, ‘আমার মায়ের কান্না আর না আর না’, ‘তুমি কে আমি কে? আছিয়া আছিয়া’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সেখানে রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রাজিয়া সুলতানা বলেন, বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমার বোনেরা নির্যাতিত হচ্ছে। এমন বাংলাদেশ আমরা চাই না। আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে আমাদের মা বোনেরা নিশ্চিন্তে চলাফেরা করতে পারবেন। সবার আগে আমাদের বোনদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। কোথাও কোনো ধর্ষণের ঘটনা ঘটলে ১৫ দিনের তদন্ত করে ৩০ দিনের মধ্যে শাস্তি নিশ্চিত করতে হবে। শাস্তি অবশ্যই দৃষ্টান্তমূলক হতে হবে যাতে আর কেও এমন কাজের সাহস না দেখায়।

এদিকে দুই ঘণ্টা সড়ক অবরোধ শেষে আগামী কাল বেলা ১টার দিকে কর্মসূচি ঘোষণা করে কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা।

ট্যাগস :
আপডেট সময় ০৯:৩৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
১২৭ বার পড়া হয়েছে