ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন ৫ দিনের রিমান্ডে ধানের কাইচ থোড় অবস্থায় শিলাবৃষ্টি: ক্ষতি মোকাবিলায় করণীয় জানালেন কৃষি বিশেষজ্ঞ-আবুল কালাম আজাদ রাজবাড়ীর কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে গরম পানিতে ঝলসে দেওয়ার অভিযোগ, ফরিদপুরে ক্ষোভ ও নিন্দার ঝড় ঢাকার যানজট নিরসনে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে সভা অনুষ্ঠিত দিনাজপুর- ফুলবাড়ী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১ দাখিলপরীক্ষার্থী দিনাজপুরে ঈদপরবর্তী মতবিনিময় সভায় মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বিয়াঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান হিসেবে তুহিন আজিজ শেখকে দেখতে চায় এলাকাবাসী  অল্প জায়গায় মালসায় কলা চাষে সম্ভাবনার দিগন্ত -ড.আবুল কালাম আজাদ

ধানের কাইচ থোড় অবস্থায় শিলাবৃষ্টি: ক্ষতি মোকাবিলায় করণীয় জানালেন কৃষি বিশেষজ্ঞ-আবুল কালাম আজাদ

আবুল কালাম আজাদ

ধানের কাইচ থোড় (Boots) অবস্থায় আকস্মিক শিলাবৃষ্টি কৃষকের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। এ সময় শিলার আঘাতে ধানের গাছ ক্ষতবিক্ষত হয়ে পড়ে এবং পরবর্তীতে বিভিন্ন রোগবালাইয়ের ঝুঁকি বেড়ে যায়। তবে সময়োপযোগী কিছু ব্যবস্থা গ্রহণ করলে ক্ষতি অনেকটাই কমানো সম্ভব বলে জানিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা।
কৃষি লেখক ও বাংলাদেশ বেতারের কথক সরকার মো. আবুল কালাম আজাদ বলেন, শিলাবৃষ্টির পরপরই জমিতে জমে থাকা অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন করা অত্যন্ত জরুরি। এতে গাছের গোড়ায় পচন ও অন্যান্য সমস্যা কমে আসে।
তিনি আরও জানান, শিলার আঘাতে গাছে ক্ষত সৃষ্টি হলে ছত্রাকজনিত রোগ যেমন ব্লাস্ট বা খোলা পচা দেখা দিতে পারে। এ ক্ষেত্রে ট্রাইসাইক্লাজল বা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ১-২ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করার পরামর্শ দেন তিনি।
গাছের পরিচর্যার বিষয়ে তিনি বলেন, যদি গাছ ভেঙে না পড়ে, তবে হালকা মাত্রায় পটাশ (এমওপি) সার উপরি প্রয়োগ করলে গাছের ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে এবং শীষ মজবুত হয়।

অন্যদিকে, শিলাবৃষ্টির পর ইউরিয়া সার প্রয়োগ থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, এতে রোগবালাই বাড়ার আশঙ্কা থাকে। পাশাপাশি জমিতে জন্মানো আগাছা, বিশেষ করে শামা বা অন্যান্য ঘাস পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কৃষকদের সচেতনতা ও দ্রুত পদক্ষেপই পারে ফসলের ক্ষতি কমিয়ে আনতে।

ট্যাগস :
আপডেট সময় ১২:১৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
৫ বার পড়া হয়েছে