ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লোহাগড়ায় আধিপত্য বিস্তারের ঘটনায় ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাতের কব্জি বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে

শরিফুল ইসলাম মোল্লা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তারের জেরে ফকির মিরাজুল ইসলাম মিরাজ (৬০) নামের এক ইউনিয়ন বিএনপি নেতার হাতের কবজি বিচ্ছিন্ন হয়েছে  প্রতিপক্ষের হামলায়। এ সময় মিরাজুলের ভাই ইমরান ফকির ও প্রতিবেশী বাবুল শরীফ আহতও হন।

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। ফকির মিরাজুল ইসলাম মিরাজ উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি।পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মিরাজ ফকির,ফকির  বংশের সঙ্গে আওয়ামী লীগপন্থি ইউনিয়ন পরিষদ সদস্য রওশন কাজী,কাজী  বংশের মধ্যে বিরোধ চলে আসছে দীর্ঘদিন। আজ দুপুরে বিরোধের জের ধরে সারুলিয়া গ্রামে মিরাজ ফকিরের বাড়িতে রওশন কাজির সমর্থকরা হামলা চালালে এই আহত হওয়ার ঘটনা ঘটে। হামলায় মিরাজ ফকিরের ডান হাত থেকে কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

এ সময় তাদেরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মিরাজ ফকির ও বাবুল শরীফকে ঢাকায় পাঠানো হয়। কয়েক বছর আগে প্রতিপক্ষের হামলায় মিরাজ ফকিরের বাম পায়ের হাঁটুর নিচের অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বলেও জানান স্বজনরা।
এ বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, এই ঘটনায় এখনও কোনো মামলা দায়ের বা কেউ আটক হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ও এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
আপডেট সময় ১২:২১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
১১৩ বার পড়া হয়েছে