ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয়

মেট্রোরেলের পিলারের প্যাড খুলে পথচারীর মৃত্যু, সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

মেট্রোরেলের পিলারের প্যাড খুলে পথচারীর মৃত্যু, সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলারের প্যাড খুলে নিচে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে তেজগাঁও থানা পুলিশ।

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোবারক হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন,

“ফার্মগেট এলাকায় হঠাৎ মেট্রোরেল পিলারের একটি প্যাড খুলে নিচে পড়ে একজন পথচারীর উপর আঘাত হানে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়,

“দুপুর ১২টা থেকে নিরাপত্তার স্বার্থে মেট্রোরেলের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কখন পুনরায় চালু হবে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনাটি তদন্তে একটি টিম কাজ শুরু করেছে।”

উল্লেখ্য, গত বছর ১৮ সেপ্টেম্বর একই ধরনের ঘটনায় ফার্মগেট থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল ১১ ঘণ্টা বন্ধ ছিল, যখন একটি বিয়ারিং প্যাড খুলে গিয়ে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

রাজধানীর সবচেয়ে ব্যস্ততম এলাকাগুলোর একটি ফার্মগেটে এ দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও রেল কর্তৃপক্ষ যৌথভাবে ঘটনাস্থলে কাজ করছে।

ট্যাগস :
আপডেট সময় ০৮:০৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
৬৯ বার পড়া হয়েছে