ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
যানজট নিরসন ও ঈদে অতিরিক্ত ভাড়া প্রতিরোধে ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সচেতনতা কর্মসূচি ১২ নম্বর ওয়ার্ডে তরুণ নেতৃত্বের আলোচনা: কাউন্সিলর পদে লড়তে চান যুবদল নেতা আমিনুর রহমান শান্ত শাহআলীতে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ, থানায় মামলা ও বিক্ষোভ মিছিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য রাখছেন রাজবাড়ীর পাংশায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন রাজবাড়ীর কালুখালীতে বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বৃহত্তর মিরপুরস্থ আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, প্রথম ধাপে ১,২০১ পরিবার উপকৃত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-বেগম খালেদা জিয়া নারী শিক্ষা বিস্তারে যুগান্তকারী ভূমিকা পালন করছেন বর্ষীয়ান কবি মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ৮৬ তম জন্মদিন আজ

এস এম জীবন

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ৮৬ তম জন্মদিন আজ। ১৯৩৯ সালের এই দিনে তিনি কলকাতার পার্ক সার্কাসে জন্মগ্রহণ করেন। শিক্ষাবিদ, সাহিত্যিক, সংগঠক, টিভি ব্যক্তিত্ব ও পরিবেশ আন্দোলন কর্মী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ১৯৭৮ সালে প্রতিষ্ঠা করেন বিশ্বসাহিত্য কেন্দ্র। মূলত বইপড়া কর্মসূচির মাধ্যমে তিনি বাংলাদেশের হাজার হাজার ছাত্রছাত্রীর মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে কাজ করছেন।

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের পৈতৃক নিবাস বাগেরহাটের কচুয়া থানার কামারগাতি গ্রামে। তার বাবা আযীমউদ্দিন আহমদ ছিলেন একজন স্বনামধন্য শিক্ষক। মায়ের নাম করিমুন্নেসা।

১৯৫৫ সালে আবদুল্লাহ আবু সায়ীদ পাবনা জিলা স্কুল থেকে মাধ্যমিক, ১৯৫৭ সালে বাগেরহাটের প্রফুল্লচন্দ্র কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থকে স্নাতক ও ১৯৬১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

২০০৪ সালে তিনি রোমেন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন। বাংলাদেশে অ-প্রাতিষ্ঠানিক শিক্ষা বিস্তারে অবদানের জন্য ২০০৫ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। প্রবন্ধে অবদানের জন্য ২০১২ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। ১৯৭০-এর দশকে তিনি টিভি উপস্থাপক হিসেবে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন।

ট্যাগস :
আপডেট সময় ১০:১৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
১৮৯ বার পড়া হয়েছে