ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে আমিনুর রহমান শান্তর মাসব্যাপী ইফতার আয়োজন, ২৭ রমজানে দোয়া মাহফিলে ৮ শতাধিক মানুষের অংশগ্রহণ মিরপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদল পশ্চিমের সভাপতি রবিন খানের উদ্যোগে  ইফতার ও দোয়া মাহফিল গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার পরিবার এবং জুলাই শহীদদের মাঝে ঈদ উপহার বিতরণ- মায়ের ডাকের  লোহাগড়ায় বিনামুল্যে পাট, তিল ও মুগ বীজ ও সার বিতরণ জনগণের জীবনমান উন্নত করাই বিএনপির রাজনীতির লক্ষ্য :প্রধানমন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দিনাজপুরে বিশ্ব ভোক্তা- অধিকার দিবস পালিত কালুখালী উপজেলায় কর্মরত সকল দপ্তর প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় নিষিদ্ধ ঘন চিনি দিয়ে ঘোল তৈরি, ভ্রাম্যমাণ আদলতের অভিযানে এক লক্ষ টাকা জরিমানা তেল সংকটেও নিরবিচ্ছিন্ন সেবা দিচ্ছে মিরপুরের খালেক সার্ভিস স্টেশন ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি জোরদারে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করলেন- প্রধানমন্ত্রী 

ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে মিরপুর ১ নম্বর কাঁচাবাজার এলাকার একটি আড়তে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। উক্ত উঠান বৈঠকের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও কাঁচাবাজার ফল পট্টি ব্যবসায়ী সমিতির সভাপতি  জনাব জামাল হোসেন।

উঠান বৈঠকের শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, প্রয়াত সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী আকবর হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ঢাকা-১৪ আসনের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি একজন যোগ্য ও দক্ষ নেতৃত্ব।” তিনি উপস্থিত ব্যবসায়ী সমাজসহ এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসন্ন নির্বাচনে ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির পক্ষে ঐক্যবদ্ধভাবে ভোট প্রদান করতে হবে।

উঠান বৈঠকে উপস্থিত বক্তারা বলেন, বিএনপি ক্ষমতায় এলে ব্যবসায়ীদের নিরাপত্তা, কর্মসংস্থান বৃদ্ধি ও একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। তাঁরা আশা প্রকাশ করেন, ঢাকা-১৪ আসনের জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবে।এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী, ব্যবসায়ী প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপডেট সময় ১০:৩৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
৩৮ বার পড়া হয়েছে