ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রথমবারের মতো দুই আসনে বিজয়ী বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ বেলাল উদ্দিন প্রধান নামে এক যাত্রী আটক জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে ২৫৭টি ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ উল্লাপাড়ায় এম. আকবর আলী’র শেষ নির্বাচনী জনসভায় জনতার ঢল ঢাকা–১৭ আসনে নির্বাচনী প্রচারণায়  কড়াইল বস্তিতে ধানের শীষের পক্ষে ৯৯ ভাগ ভোটের আশা শাজাহানের সংসদ নির্বাচন: দূরপাল্লার যানবাহন চলাচলের বিষয়ে যা জানা গেল মনিগ্রাম ইউনিয়ন বিএনপির মিছিল ও পথসভায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ বহু দিন পর নানি বাড়ী এসে উন্নয়ন করতে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান মিরপুরে তারেক রহমানের আগমন ৮ ই ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে জনসমাবেশে ভোটের আহ্বান ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি পেলেন আওলাদ হোসেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ

নড়াইলে মাদ্রাসা ছাত্র হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

মো:শরিফুল মোল্লা

নড়াইল জেলার কালিয়ায় মাদ্রাসা ছাত্র হত্যার প্রধান আসামি মো.শাফিল খানকে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মুস্তাফিজুর রহমান।গ্রেফতারকৃত, সাকিল খান (১৭) বি পাটনা গ্রামের কামরুল খানের ছেলে।

গত ১-৩-২০২৪ তারিখে, নড়াইলে পূর্বশত্রুতার জেরে মাহাবুবুর রহমান ওরফে নিলয় মোল্যা(১৬) নামের এক শিশু হত্যাকাণ্ডের শিকার হয়। সে নড়াইল নড়াগাতি থানার টোনা গ্রামের মো.সুলতান আহম্মেদ ওরফে পিকু মোল্লার ছেলে। গত ০১-০৩-২০২৪ খ্রিঃ রাত ১০.০০ ঘটিকার সময় নড়াগাতী থানাধীন খাশিয়াল ইউনিয়নের তালবাড়ীয়া গ্রামস্থ মসজিদ সংলগ্ন দুলাল মোল্যা, পিং-মৃত ল্যাংটা মোল্যার বাড়ির উঠানে ওয়াজ মাহফিল শোনার জন্য যায়। রাত্র আনুমানিক ১০.৫৫ ঘটিকার সময় ৩নং আসামি মুসা খান মাহফিল থেকে নিলয় মোল্যাকে ডেকে ২০/২৫ গজ দূরে তালবাড়ীয়া গ্রামস্থ মৃত পরিমল দাশের বিভিন্ন গাছের বাগানের মধ্যে এনে ৪নং আসামি সজিব খানের হুকুমে ৪নং আসামিসহ সকল আসামিরা এলোপাতাড়ীভাবে চড়-থাপ্পর মারে। মারপিটের এক পর্যায়ে ২নং আসামি অশ্রু দাশ ভিকটিমকে ধরে রাখে এবং ১নং আসামি সাকিল খান চাকু/ছোরা দিয়ে নিলয় মোল্যার বাম পাশের পাজড়ে আঘাত করে গভীর ও গুরুতর রক্তাক্ত জখম করে। তখন ভিকটিম নিলয়কে রক্ষা করতে তার বন্ধু তামিম এগিয়ে গেলে সকল আসামিরা তামিমকে ও চড়-থাপ্পর মারে। এক পর্যায়ে ১নং আসামির হাতে থাকা একই ছোরা/চাকু (সেভেন গিয়ার) দিয়ে তামিমকেও খুন করার উদ্দেশ্যে বাম পাশে পাজড়ে পর পর দুইটি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে উপস্থিত লোকজন ভিকটিম নিলয় মোল্যাকে মুমূর্ষু অবস্থায় এবং তামিমকে গুরুত্বর জখম অবস্থায় উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। উক্ত হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে ভিকটিম নিলয়কে মৃত বলে ঘোষণা করেন এবং তামিমকে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় মৃত নিলয়ের বাবা মো.সুলতান আহমেদ @পিকু মোল্যা বাদী হয়ে ০৩ মার্চ নড়াগাতী থানায় এজাহার দায়ের করলে একটি হত্যা মামলা রুজু হয়। ঘটনার সাথে সাথে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহা.মেহেদী হাসানের নির্দেশনায় আসামিদের গ্রেফতারের জন্য তৎপর হয় পুলিশ। কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মো.জাকির হোসেন জেলা সিসিআইসি টিমের সহযোগিতায় তথ্য প্রযুক্তির মাধ্যমে অদ্য ২০ মে অত্র মামলার এজাহার নামীয় ১ নং আসামি সাকিল খান (১৭), পিতা- কামরুল খান, সাং- বি পাটনা, থানা- নড়াগাতি, জেলা- নড়াইলকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
আপডেট সময় ০৪:১৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
৩৩৯ বার পড়া হয়েছে