ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রথমবারের মতো দুই আসনে বিজয়ী বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ বেলাল উদ্দিন প্রধান নামে এক যাত্রী আটক জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে ২৫৭টি ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ উল্লাপাড়ায় এম. আকবর আলী’র শেষ নির্বাচনী জনসভায় জনতার ঢল ঢাকা–১৭ আসনে নির্বাচনী প্রচারণায়  কড়াইল বস্তিতে ধানের শীষের পক্ষে ৯৯ ভাগ ভোটের আশা শাজাহানের সংসদ নির্বাচন: দূরপাল্লার যানবাহন চলাচলের বিষয়ে যা জানা গেল মনিগ্রাম ইউনিয়ন বিএনপির মিছিল ও পথসভায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ বহু দিন পর নানি বাড়ী এসে উন্নয়ন করতে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান মিরপুরে তারেক রহমানের আগমন ৮ ই ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে জনসমাবেশে ভোটের আহ্বান ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি পেলেন আওলাদ হোসেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ

উগান্ডার ইতিহাস সৃস্টি

নিজস্ব সংবাদ :

নাগরিক কন্ঠ ডেক্স >>

হারের মধ্য দিয়ে বিশ্বকাপ পথচলা শুরু করেছিল উগান্ডা। তবে বৃহস্পতিবার (৬ জুন) নিজেদের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারিয়েছে তারা। এতে ইতিহাসে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের দেখা পেল দলটি।প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা। উগান্ডার বোলিং তোপে শুরু থেকেই উইকেট হারাতে থাকে পাপুয়া নিউগিনি। রানের খাতা খোলার আগেই অধিনায়ক আসাদ ভালাকে হারায় তারা।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পিএনজি। মাত্র ৭৭ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ রান করেন হিরি হিরি। ১৯ বল খেলে করেন ১৫ রান। আর সিয়াকা ও ডোরিগা দুইজনই করেছেন ১২ রান। উগান্ডার হয়ে সব বোলারই উইকেট পেয়েছেন। তবে সবার চেয়ে ভালো বোলিং করেছেন জুমা মিয়াগি। তিনি ৪ ওভারে ১০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। আলপেশ রামজানি, কসমাস কায়েটা এবং ফ্রাঙ্ক সুবুগাও পেয়েছেন দুইটি করে উইকেট।ছোট লক্ষ্য তাড়া করতে নেমে উগান্ডাও বিপদে পড়ে। স্কোরবোর্ডে ৬ রান তুলতেই ৩ উইকেট হারায় তারা। এরপর ছোট ছোট জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি। শেষ পর্যন্ত ৩ উইকেট ও ১০ বল হাতে রেখে জয় পায় উগান্ডা। রিয়াজত আলী শাহ উগান্ডার হয়ে ৩৩ রান করেছেন। উগান্ডা তাদের পুরো ইনিংসে মাত্র দুইটি বাউন্ডারি হাঁকাতে পেরেছে। পিএনগি’র হয়ে ৪ ওভারে ১৬ রানে ২ উইকেট পেয়েছেন আলেই নাও। নরম্যান ভানুয়া ৪ ওভারে ১৯ রানে ২ উইকেট পেয়েছেন।

ট্যাগস :
আপডেট সময় ০৩:১৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
২৪৬ বার পড়া হয়েছে