ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

ইলিশের হাট চাঁদপুর” আকর্ষণীয় বিজ্ঞাপনের অনলাইন প্রতারক গ্রেফতার

শরিফুল ইসলাম মোল্লা

নড়াইল জেলার কালিয়া থানাধীন রঘুনাথপুর গ্রামের শিমুল মোল্লা (২৬) নামের এক ব্যক্তি “ইলিশের হাট চাঁদপুর” (ইলিশের মেলা) নামক অনলাইন ফেসবুক পেজ খুলে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে স্বল্প মূল্যে চাঁদপুরের ইলিশ দিবে বলে ক্রেতার কাছ হতে টাকা হাতিয়ে নিতো। এমনই ভাবে প্রতারিত হয়ে একজন ভূক্তভোগী নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নিকট একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে অনলাইন প্রতারক গ্রেফতারে মাঠে নামে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের একটি চৌকস টিম। এরই ধারাবাহিকতায় গত ০৬ জুন/২০২৪ (বৃহস্পতিবার) রাত ০৪.২০ ঘটিকার সময় তথ্য প্রযুক্তির সহায়তায় নড়াইল জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের ইনচার্জ জনাব মোঃ শাহ্ দারা খান এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফিরোজ আহমেদ এবং জেলা গোয়েন্দা শাখার এএসআই(নিঃ) মোঃ সেলিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শিমুল মোল্লা (২৬) নামের একজন অনলাইন প্রতারককে গ্রেফতার করে। ধৃত আসামি শিমুল মোল্লা (২৬) নড়াইল জেলার কালিয়া থানার রঘুনাথপুর গ্রামের মমিন মোল্লার ছেলে।

ধৃত আসামির হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও চারটি অন্যের নামে নিবন্ধিত ব্ল্যাক সিম জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি শিমুল মোল্লা (২৬) কে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, অনলাইনে বিভিন্ন নামে পেজ খুলে ক্রেতাদের উদ্দেশ্যে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করাই ছিল তার কাজ। ইতোপূর্বে সে “ইলোরা ফ্যাশন” নামক পেইজ খুলে স্বল্প মূল্যে কম্বল বিক্রির বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারিত করে অর্থ আত্মসাত করেছে। ধৃত আসামির নামে নিয়মিত মামলা রুজু পূর্বক তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় অনলাইন প্রতারক গ্রেফতারে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে চলছে।

ট্যাগস :
আপডেট সময় ১২:২৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
৬৩৬ বার পড়া হয়েছে