ঢাকা ১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব

মিরপুরে অজ্ঞান পার্টির কবলে সিএনজি চালক, সিএনজি ছিনতাই

স্টাফ রিপোর্টার

রাজধানীর মিরপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক সিএনজি চালক তার যানটি হারিয়েছেন। গতকাল বিকেল আনুমানিক ৫টার পর পল্লবী থানাধীন ব্লক ডি-এর ১৭ ও ১৬ নম্বর রোডের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অজ্ঞাতনামা এক বা একাধিক ব্যক্তি চালককে অজ্ঞান করে সিএনজি ছিনিয়ে নেয়। পরে স্থানীয় বাসিন্দা, সাংবাদিক ও জনপ্রতিনিধিদের সহায়তায় অজ্ঞান অবস্থায় চালককে উদ্ধার করে তার আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়।

ভুক্তভোগী চালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ বিষয়ে পল্লবী থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ৯৯৯ এর সহায়তায় একজন সাংবাদিক আমাদের ঘটনাটি জানায়।ঘটনার বিষয়ে এখনো কোনও অভিযোগ আসেনি,ভুক্তভোগীর কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অজ্ঞান পার্টির সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

সাম্প্রতিক সময়ে রাজধানীতে অজ্ঞান পার্টির দৌরাত্ম্য বাড়ছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে জনমনে চরম উদ্বেগ বিরাজ করছে।

ট্যাগস :
আপডেট সময় ১২:১৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
১২৬ বার পড়া হয়েছে