ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের “মানুষটিকে দেখ” চিকিৎসা সেবায় অরবিন্দ শিশু হাসপাতালের ভূমিকা অনন্য : সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন’র শেরে বাংলা নগর থানা কমিটি অনুমোদন ও ছাদ কৃষিতে উৎসাহ সৃষ্টির জন্য বীজ বিতরণ ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদাকে ঘিরে আলোচনা-সমালোচনা, অভিযোগ ও প্রত্যাশার মিশ্র প্রতিক্রিয়া নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর দপ্তরে সাশ্রয়ী খাবার: নোয়াবের সঙ্গে মতবিনিময় শেষে ১৫০ টাকার মধ্যেই লাঞ্চ ও নাস্তা মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক

মুক্তি পেয়েছে কর্নিয়া ও তানভীরের নতুন গান ‘জামদানি শাড়ি’

শিব-বি শিহাব

মুক্তি পেয়েছে এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী কর্ণিয়া এবং তানভীরের কণ্ঠে গাওয়া নতুন গান ‘জামদানি শাড়ি’। বাঙালির শত বছরের ঐতিহ্যবাহী জামদানি শাড়িকে উপজীব্য করে তৈরি এই গানটিতে যেমন রয়েছে প্রেমের আবেগ, তেমনি রয়েছে সাংস্কৃতিক শিকড়ের স্পর্শ।

গানটির গীত, সুর ও সঙ্গীতায়োজন করেছেন তানভীর আহমেদ। তার সৃষ্ট সুর ও কথা বাঙালি নারীর রূপ, ঐতিহ্য এবং ভালোবাসার অনুভূতিকে তুলে ধরেছে এক মোহনীয় আবহে। মিক্স ও মাস্টার করেছেন আদিব কবির, যিনি তার নিখুঁত কারিগরি দক্ষতায় গানটির মান বহুগুণ বাড়িয়ে তুলেছেন।

গানের ভিডিও পরিচালনা করেছেন রাজ শংকর । চিত্রায়নে দেখা যায় গ্রামীণ বাংলার ঐতিহ্য, রঙিন জামদানি শাড়ি, প্রকৃতির সৌন্দর্য ও প্রেমের রসায়ন সব মিলিয়ে এক চমৎকার দৃষ্টিনন্দন উপস্থাপনা। প্রযোজনায় ছিল Film Ventures, যাদের ঝকঝকে প্রোডাকশন মান গানটির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।

গানটি ইতোমধ্যেই ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে উন্মুক্ত হয়েছে এবং দর্শক-শ্রোতার কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে। ‘জামদানি শাড়ি’ শুধু একটি গান নয়—এটি আমাদের সংস্কৃতি ও অনুভূতির এক চিত্রকল্প, যেখানে প্রেম মেশে শাড়ির প্রতিটি জটিল বুননে।

ট্যাগস :
আপডেট সময় ০৯:৩৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
১৩০ বার পড়া হয়েছে