ঢাকা ০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের “মানুষটিকে দেখ” চিকিৎসা সেবায় অরবিন্দ শিশু হাসপাতালের ভূমিকা অনন্য : সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন’র শেরে বাংলা নগর থানা কমিটি অনুমোদন ও ছাদ কৃষিতে উৎসাহ সৃষ্টির জন্য বীজ বিতরণ ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদাকে ঘিরে আলোচনা-সমালোচনা, অভিযোগ ও প্রত্যাশার মিশ্র প্রতিক্রিয়া নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর দপ্তরে সাশ্রয়ী খাবার: নোয়াবের সঙ্গে মতবিনিময় শেষে ১৫০ টাকার মধ্যেই লাঞ্চ ও নাস্তা মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক

প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দক্ষিণ কোরিয়ার উদারপন্থি নেতা লি জায়ে মিয়ং

আন্তর্জাতিক ডেক্স

সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অভিশংসনের মাধ্যমে অপসারণের পর আগাম নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দক্ষিণ কোরিয়ার উদারপন্থি নেতা লি জায়ে মিয়ং। যদিও তিন বছর আগে, সাবেক প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োলের কাছে পরাজিত হয়েছিলেন তিনি।

মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করে দেশটির জাতীয় নির্বাচন কমিশন। এতে দেশটির রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী কিম মুন-সু-কে ব্যাপক ব্যবধানে পরাজিত করেছেন বামপন্থী প্রার্থী লি জায়ে মিয়ং। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

সব ভোট গণনার পর দেখা যায়, বিরোধীদল ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী লি ৪৯ দশমিক ৪২ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির প্রার্থী কিম মুন সু পান ৪১ দশমিক ১৫ শতাংশ ভোট।

বিশ্লেষকদের মতে, নতুন প্রেসিডেন্ট লি’র সামনে আন্তর্জাতিক অঙ্গনে বেশ কয়েকটি চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোরিয়ার শুল্কনীতি ও নিরাপত্তা ইস্যুতে আলোচনার প্রয়োজন রয়েছে। অপরদিকে, উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির মুখে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন থাকলেও, ওয়াশিংটন কিছু সেনা প্রত্যাহারের পরিকল্পনা করছে বলে গুঞ্জন উঠেছে।

এর আগে, লি জে-মিয়ং অতীতে দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র জোট নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তবে নির্বাচনী প্রচারে এবার কিছুটা নমনীয় অবস্থান নিয়েছিলেন তিনি। একইসাথে তিনি চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের পক্ষে, যা ওয়াশিংটনের সাথে সম্পর্কের জটিলতা বৃদ্ধি করতে পারে বলে ধারণা আন্তর্জাতিক বিশ্লেষকদের।

অপরদিকে, নির্বাচনে জয়ের পর দক্ষিণ কোরিয়ার নাগরিকদের ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন মিয়ং। কঠিন এই পরিস্থিতিতে দেশটির ক্ষমতায় বসে আদর্শগত যুদ্ধের পরিবর্তে শান্তি ও ঐক্যের পরিবেশ তৈরি করবেন, এমনটাই আশা দেশটির সাধারণ নাগরিকদের।

ট্যাগস :
আপডেট সময় ০৪:১৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
১৬২ বার পড়া হয়েছে