ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
যানজট নিরসন ও ঈদে অতিরিক্ত ভাড়া প্রতিরোধে ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সচেতনতা কর্মসূচি ১২ নম্বর ওয়ার্ডে তরুণ নেতৃত্বের আলোচনা: কাউন্সিলর পদে লড়তে চান যুবদল নেতা আমিনুর রহমান শান্ত শাহআলীতে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ, থানায় মামলা ও বিক্ষোভ মিছিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য রাখছেন রাজবাড়ীর পাংশায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন রাজবাড়ীর কালুখালীতে বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বৃহত্তর মিরপুরস্থ আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, প্রথম ধাপে ১,২০১ পরিবার উপকৃত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-বেগম খালেদা জিয়া নারী শিক্ষা বিস্তারে যুগান্তকারী ভূমিকা পালন করছেন বর্ষীয়ান কবি মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অর্থ আত্মসাৎ

এস এম জীবন

গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অর্থ আত্মসাৎ

এলজিইডির নির্বাহী প্রকৌশলীসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা

রাজধানী গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অর্থ আত্মসাৎ’র ঘটনায় ও পরস্পর যোগসাজশে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়াসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্রে জানা গেছে, মামলার আসামিরা হলেন
এলজিইডি ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়া, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. ছাবের আলী, উপসহকারী প্রকৌশলী মো. শামস জাভেদ, এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নির্মাণ প্রকৌশলী-এর স্বত্বাধিকারী আবু সাইদ খান

অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ ও সরকারি ক্ষমতার অপব্যবহার করে নিজেদের এবং অন্যদের অবৈধভাবে আর্থিকভাবে লাভবান করেন। গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের তৃতীয় ও চতুর্থ ফ্লোরের কাজ সম্পূর্ণ না হলেও তারা ভুয়া মাপজোক (মেজারমেন্ট বুক) তৈরি করে কাজ সম্পন্ন দেখান।

এরপর ওই মিথ্যা মেজারমেন্টের ভিত্তিতে ১ কোটি ২২ লাখ ১৯ হাজার ৮০৬ টাকা অতিরিক্ত বিল মঞ্জুর করিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করেন।

তদন্তে প্রমাণ মেলে যে, প্রকৃত নির্মাণকাজ অসম্পূর্ণ থাকা সত্ত্বেও ভুয়া মাপজোক দেখিয়ে জাল-জালিয়াতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা অনুযায়ী মামলা দায়ের করেছে দুদক।

দুদকের এক কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: দুর্নীতি দমন কমিশন (দুদক)

ট্যাগস :
আপডেট সময় ০৬:৪৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
৪৭ বার পড়া হয়েছে