ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব

গাজীপুরে সরকারি জায়গায় অনুমতি ছাড়া কবরস্থান তৈরীর অভিযোগ

গাজীপুরে সরকারি জমি দখল করে কবরস্থান নির্মাণ।

আব্দুল্লাহ আল মামুন:

গাজীপুরের কাশিমপুরে সরকারি পুকুর ইজারা নিয়ে গড়ে তোলা হয়েছে কবরস্থান।
কাশিমপুরের হাতিমারা এলাকায় সরকারি একটি
পুকুর মাছ চাষের জন্য ইজারা নেয় হাতিমারা আদর্শ শ্রমজীবী সমবায় সমিতি নামের একটি সমিতি।পুকুরটি ইজারা নিয়ে কয়েক বছর মাছ চাষ করা হলেও পুকুর পাড়ে গড়ে তোলা হয়েছে কবরস্থান।
সরকারি ওই পুকুরের পাড়ে টানিয়ে দেয়া হয়েছে কবরস্থানের সাইনবোর্ড।
ওই পুকুরটি ৩.৯৬ একর জমিতে অবস্থিত, যা কাশিমপুরের গোবিন্দবাড়ী মৌজাস্থিত ১ নং খতিয়ান ভুক্ত আর এস ২৫০৮ ও ২৫০৯ নং দাগ।
ওই এলাকার সমাজের পক্ষ থেকে কবরস্থান করা হয়েছে বলে অভিযোগ উঠলে, ওই সমাজের মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম রানার নিকট জানতে চাইলে তিনি বলেন, সরকারি জমি হলেও আমি এটা মানবিক কাজ করেছি। যারা দূরে লাশ নিতে পারে না তাদের জন্য আমি এই ব্যবস্থা করেছি।

এব্যাপারে কাশিমপুর ভূমি কর্মকর্তা আঃ লতিফ জানান, পুকুর পাড়ে অনেকগুলো কবর দেয়া হয়েছে। চতুর্দিকে কবরস্থানের নামে সাইনবোর্ডও টানিয়ে দেয়া হয়েছে। বিষয়টি আমাদের নজরে এলে আমরা সাইনবোর্ড সরিয়ে দিয়েছি এবং নতুন করে এখানে কবর দেয়ার জন্য নিষেধ করেছি।
এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সরকারি সম্পত্তিতে অনুমতি ব্যতিত কোনোভাবেই কোন স্থাপনা বা কবরস্থান করা যাবেনা।

ট্যাগস :
আপডেট সময় ০৭:১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
২৪৭ বার পড়া হয়েছে