ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা পৌঁছে দিলেন ছাত্রদল নেতা রবিন খান ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান মিরপুরে আমিনুর রহমান শান্তর মাসব্যাপী ইফতার আয়োজন, ২৭ রমজানে দোয়া মাহফিলে ৮ শতাধিক মানুষের অংশগ্রহণ মিরপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদল পশ্চিমের সভাপতি রবিন খানের উদ্যোগে  ইফতার ও দোয়া মাহফিল গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার পরিবার এবং জুলাই শহীদদের মাঝে ঈদ উপহার বিতরণ- মায়ের ডাকের  লোহাগড়ায় বিনামুল্যে পাট, তিল ও মুগ বীজ ও সার বিতরণ জনগণের জীবনমান উন্নত করাই বিএনপির রাজনীতির লক্ষ্য :প্রধানমন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দিনাজপুরে বিশ্ব ভোক্তা- অধিকার দিবস পালিত কালুখালী উপজেলায় কর্মরত সকল দপ্তর প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় নিষিদ্ধ ঘন চিনি দিয়ে ঘোল তৈরি, ভ্রাম্যমাণ আদলতের অভিযানে এক লক্ষ টাকা জরিমানা

অন্তর্বর্তীকালীন সরকার এর শপথ গ্রহন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এই সরকারের উপদেষ্টা হিসেবে আরও ১৬ জন শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে বঙ্গভবনে দরবার হলে এই শপথ অনুষ্ঠান হয়। তাদেরকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর আগে রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বঙ্গভবনে পৌঁছান ড. ইউনূস।

শপথ অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।১৬ জন উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে আছেন সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, শারমিন মুরশিদ, ফারুক–ই–আজম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায়, আ ফ ম খালিদ হোসেন, ফরিদা আখতার, নুরজাহান বেগম, মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এদের মধ্যে সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায়, ফারুক–ই–আজম ঢাকার বাইরে থাকায় শপথ গ্রহণ করতে পারেননি।

ট্যাগস :
আপডেট সময় ০৬:২৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
১৭৫ বার পড়া হয়েছে