ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

রাজধানীর মিরপুরে সাহাদাৎ বাহিনীর ছোট ভাই পরিচয়ে সাংবাদিককে গুমের হুমকি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকার চাঁদাবাজি ও কিশোর গ্যাং নিয়ে বাংলা টিভিতে ধারাবাহিক খবর প্রচার করায় বাংলা টিভির রিপোর্টার প্রান্ত পারভেজের ওপর হামলা চালায় কিশোর গ্যাং এর মদতদাতা মোস্তাফিজুর রহমান পারভেজ,বাহাদুর ও সাগর সহ বেশকিছু কিশোর গ্যাং এর সদস্যরা।এ ঘটনায় প্রান্ত পারভেজ হামলাকারীদের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় ১৫ জুন একটি মামলা দায়ের করেন। মামলা নাম্বার (২৫)।

সেই মামলা তুলে নিতে গত কয়েক দিন ধরে কথিত শীর্ষ সন্ত্রাসী শাহাদা বাহীনির ছোট ভাই পরিচয়ে ফোন দিয়ে সাংবাদিক প্রান্ত পারভেজ ও তার পরিবারের সদস্যদের গুম করে ফেলার হুমকি প্রদান করে যাচ্ছে। হুমকির ঘটনায় ৭ জুলাই পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী সাংবাদিক প্রান্ত পারভেজ। জিডি নাম্বার (৫২৮)। হামলা ও প্রাণনাশের হুমকির বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা।

এছাড়াও হুমকিদাতাসহ হামলার সাথে জড়িত সকল কিশোর গ্যাং ও তার মদদদাতাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবীও জানিয়েছেন তারা।এ বিষয়ে সাংবাদিক প্রান্ত বলেন, আসামীরা যে কোন সময় সন্ত্রাসী সাহাদৎ বাহিনীর সদস্যদের মাধ্যমে তার ও আমার পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করিতে পারে। তাই আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী ওই সাংবাদিক।জিডির বিষয়ে তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এস আই আব্দুল আজাদ বলেন, এ ঘটনায় সাধারণ ডায়েরী হয়েছে তদন্ত চলছে।

ট্যাগস :
আপডেট সময় ০২:৫৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
১৭৬ বার পড়া হয়েছে