ঢাকা ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব

ফুলবাড়ীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মো:আশরাফুল আলম

দিনাজপুরের ফুলবাড়ীতে পানি নিষ্কাশনের নালা থেকে অজ্ঞাত ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।সোমবার (৮ জুলাই) সন্ধা সাড়ে ৬টায় পৌর এলাকার সুজাপুর গ্রামে পানি নিষ্কাশনের নালা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

তার পরনে ছিল চেক লুঙ্গী ও কালো শার্ট। সাথে একটি শপিং ব্যাগ পাওয়া যায়, তাতে এক মুঠো বিড়ি, কিছু টাকা ও একটি গ্যাসলাইট ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌর এলাকার ২নং ওয়ার্ডের সুজাপুর গ্রামে সড়কের পাশে পানি নিষ্কাশনের নালায় অজ্ঞাত ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। এসময় স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা কেউ তাকে চিনতে পারছেনা। পুলিশ তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুজাপুর গ্রামে পানি নিষ্কাশনের নালা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হবে।

ট্যাগস :
আপডেট সময় ০৩:০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
১৮৬ বার পড়া হয়েছে