ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রথমবারের মতো দুই আসনে বিজয়ী বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ বেলাল উদ্দিন প্রধান নামে এক যাত্রী আটক জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে ২৫৭টি ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ উল্লাপাড়ায় এম. আকবর আলী’র শেষ নির্বাচনী জনসভায় জনতার ঢল ঢাকা–১৭ আসনে নির্বাচনী প্রচারণায়  কড়াইল বস্তিতে ধানের শীষের পক্ষে ৯৯ ভাগ ভোটের আশা শাজাহানের সংসদ নির্বাচন: দূরপাল্লার যানবাহন চলাচলের বিষয়ে যা জানা গেল মনিগ্রাম ইউনিয়ন বিএনপির মিছিল ও পথসভায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ বহু দিন পর নানি বাড়ী এসে উন্নয়ন করতে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান মিরপুরে তারেক রহমানের আগমন ৮ ই ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে জনসমাবেশে ভোটের আহ্বান ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি পেলেন আওলাদ হোসেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ

লোহাগড়ায় ভূমি কর্মকর্তার দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আব্দুল্লাহ আল মামুন

নড়াইলের লোহাগড়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (নায়েব) ইউনুসের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে তার অপসারণের দাবিতে ভুক্তভোগীরা মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর স্মারকলিপি দিয়েছেন।

রবিবার ২৩ মার্চ সকালে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়। এতে এলাকার অসংখ্য ভুক্তভোগী স্বাক্ষর করেন। অভিযোগে বলা হয়, নায়েব ইউনুস দীর্ঘদিন ধরে ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজে ঘুষ ছাড়া কোনো ফাইল এগিয়ে নেন না। সাধারণ মানুষকে হয়রানি করা, দাফতরিক কাজে অযথা বিলম্ব করা, নকল কাগজপত্র তৈরি করে অসাধু চক্রকে সুবিধা দেওয়া এবং প্রভাবশালী মহলের স্বার্থ রক্ষা করার মতো গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নায়েব ইউনুসের দুর্নীতির কারণে সাধারণ মানুষ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। ভুক্তভোগীরা ইউনূসের অপসারণ চেয়েছেন।

স্মারকলিপির অনুলিপি জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং সহকারী কমিশনার (ভূমি) বরাবর পাঠানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “অভিযোগটি খতিয়ে দেখা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা আশা করছেন, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করবে।

ট্যাগস :
আপডেট সময় ০৮:০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
১০৫ বার পড়া হয়েছে