ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের “মানুষটিকে দেখ” চিকিৎসা সেবায় অরবিন্দ শিশু হাসপাতালের ভূমিকা অনন্য : সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন’র শেরে বাংলা নগর থানা কমিটি অনুমোদন ও ছাদ কৃষিতে উৎসাহ সৃষ্টির জন্য বীজ বিতরণ ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদাকে ঘিরে আলোচনা-সমালোচনা, অভিযোগ ও প্রত্যাশার মিশ্র প্রতিক্রিয়া নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর দপ্তরে সাশ্রয়ী খাবার: নোয়াবের সঙ্গে মতবিনিময় শেষে ১৫০ টাকার মধ্যেই লাঞ্চ ও নাস্তা মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন গেটে উগ্র আচরণ ও হুমকি, কূটনৈতিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ

নিজস্ব সংবাদ :

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রধান ফটকের সামনে উগ্র আচরণ ও হুমকির ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতের দিকে কয়েকজন ভারতীয় নাগরিক হাইকমিশন ভবনের গেটে এসে চিৎকার-চেঁচামেচি করে বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে উদ্দেশ করে হুমকিমূলক বক্তব্য দেন বলে হাইকমিশন সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও কূটনৈতিক সূত্রে জানা যায়, ওই সময় কয়েকজন ব্যক্তি হাইকমিশন ভবনের সামনে উচ্চস্বরে আপত্তিকর ভাষায় স্লোগান দিতে থাকেন এবং পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। এতে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনাটি হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থার জন্য উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
খবর পেয়ে দ্রুত স্থানীয় নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ওই ব্যক্তিদের সরিয়ে দেওয়া হয় এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।
হাইকমিশন সূত্র জানায়, কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব। এ ধরনের ঘটনা ভিয়েনা কনভেনশনের পরিপন্থী এবং কূটনৈতিক শিষ্টাচার ও আন্তর্জাতিক রীতিনীতির লঙ্ঘন। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
এ ঘটনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সম্মান বজায় রাখতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

ট্যাগস :
আপডেট সময় ১০:২৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
৭৯ বার পড়া হয়েছে