ঢাকা ০২:২২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয়

নড়াইলে লোহাগড়া উপজেলা নির্বাচনে রোম চেয়ারম্যানের চমক।

আব্দুল্লাহ আল মামুন:

আব্দুল্লাহ আল মামুন:

১৩ হাজার ৫৬ ভোটের ব্যবধানে প্রথমবারেই চমক দেখালেন একেএম ফয়জুল হক রোম চেয়ারম্যান।

দ্বিতীয় ধাপে নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, শেষ হয় বিকেল ৪টায়।

উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন একেএম ফয়জুল হক রোম। তিনি প্রথমবারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলেন। একেএম ফয়জুল হক রোম আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৩৯ হাজার ৬৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শিকদার আব্দুর হান্নান রুনু হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৬০০ ভোট।

এছাড়া নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. তারিকুল ইসলাম উজ্জ্বল মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪৬৫ ভোট, বীর মুত্তিযোদ্ধা মুন্সী নজরুল ইসলাম দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৩ ভোট ও মো. আইয়ুব হোসেন ঘোড়া প্রতীকে ৩৮৭ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে খন্দকার মোস্তফা কামাল লিওন টিউবওয়েল প্রতীকে ২৩ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রোমান রায়হান টিয়া পাখি প্রতীকে ২১ হাজার ৫৩৯ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারহানা ইয়াসমিন ইতি কলস প্রতীকে ৩৬ হাজার ৭১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোছা. কাকলি বেগম হাঁস প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ১৩ ভোট।

রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এ উপজেলায় মোট ভোট কেন্দ্র ৯৭টি। মোট ভোটার সংখ্যা ২ লাখ ১০ হাজার ৭৬৭ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ৭৬ হাজার ৮১৬ জন ভোটার। বাতিল হয়েছে ১ হাজার ৬২৫টি ভোট। ভোট পড়েছে শতকরা ৩৬ দশমিক ৪৫ শতাংশ।

বিজয়ী প্রার্থীদের নাম ঘোষনার সাথে সাথেই উপজেলার বিজয়ীদের সমর্থকেরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম বলেন, সোমবার বিকেলের পর থেকেই ব্যালট পেপার ছাড়া অন্যান্য নির্বাচনী সরঞ্জাম উপজেলার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে। মঙ্গলবার সকালে ব্যালট পেপার পৌঁছেছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে উপজেলার কোথাও কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

ট্যাগস :
আপডেট সময় ০৯:২৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
২৫০ বার পড়া হয়েছে