ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দেশ ও প্রবাসের সবার প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা- তরিকুল ইসলাম অন্তর প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা পৌঁছে দিলেন ছাত্রদল নেতা রবিন খান ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান মিরপুরে আমিনুর রহমান শান্তর মাসব্যাপী ইফতার আয়োজন, ২৭ রমজানে দোয়া মাহফিলে ৮ শতাধিক মানুষের অংশগ্রহণ মিরপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদল পশ্চিমের সভাপতি রবিন খানের উদ্যোগে  ইফতার ও দোয়া মাহফিল গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার পরিবার এবং জুলাই শহীদদের মাঝে ঈদ উপহার বিতরণ- মায়ের ডাকের  লোহাগড়ায় বিনামুল্যে পাট, তিল ও মুগ বীজ ও সার বিতরণ জনগণের জীবনমান উন্নত করাই বিএনপির রাজনীতির লক্ষ্য :প্রধানমন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দিনাজপুরে বিশ্ব ভোক্তা- অধিকার দিবস পালিত কালুখালী উপজেলায় কর্মরত সকল দপ্তর প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ও ভারতীয় অংশগ্রহণে যৌথ মহড়া।

মোঃ মাসুদ রানা তালুকদার

বঙ্গোপসাগরে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর অংশগ্রহণে যৌথ টহল ‘করপ্যাট’ ও দ্বিপাক্ষিক মহড়া ‘বঙ্গোসাগর’১০ মার্চ ২০২৫  বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় সমুদ্রসীমার নির্ধারিত এলাকায় দুই দেশের নৌবাহিনী জাহাজ এর অংশগ্রহণে ৬ষ্ঠ বারের মতো অনুষ্ঠিত হচ্ছে যৌথ টহল ‘করপ্যাট’- Coordinated Patrol (CORPAT)  ও ৪র্থ দ্বিপাক্ষিক মহড়া ‘বঙ্গোসাগর’ (BONGOSAGOR)।

কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট এর তত্ত্বাবধানে এ যৌথ টহল ও মহড়া ১০ মার্চ ২০২৫ তারিখ হতে শুরু হয়েছে এবং আগামী ১২ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত চলমান থাকবে। যৌথ এ টহল ও মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা আবু উবাইদাহ (BNS ABU UBAIDAH) ও একটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট।

অন্যদিকে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস রানভীর (INS RANVIR) ও একটি হেলিকপ্টার এ টহল ও মহড়ায় অংশ নিচ্ছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৮ সাল থেকে এই যৌথ টহল অনুষ্ঠিত হয়ে আসছে। দুই দেশের নির্ধারিত সমুদ্র এলাকায় অবৈধভাবে মৎস্য আহরণ, চোরাচালান, মানবপাচার, জলদস্যুতা এবং মাদক পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনের লক্ষ্যে এ যৌথ টহল ও মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে দুই দেশের নিজ নিজ জলসীমায় সমুদ্র বিষয়ক অপরাধ সম্পর্কিত তথ্য আদান-প্রদান, তথ্যাদির সঠিক ব্যবস্থাপনা, সমুদ্রপথে অবৈধ কার্যক্রম পরিচালনাকারী জাহাজসমূহ চিহ্নিতকরণ ও বিভিন্ন অপরাধ নিরসনকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা, সমুদ্র নিরাপত্তার ঝুঁকি মোকাবিলা ও সমুদ্র অর্থনীতির উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশা করেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপডেট সময় ০৬:৪৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
২৩৩ বার পড়া হয়েছে