ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয়

পাংশায় দোকানঘর ও ক্রয়কৃত পজিশন ফেরতের দাবিতে সাবেক রেলমন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন

মিজানুর রহমান

রাজবাড়ীর পাংশায় দখল করে নেওয়া দোকানঘর ও ব্যবসার জায়গা ফেরতের দাবিতে সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম ও স্থানীয় ব্যবসায়ী শামসুল আলমের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে পাংশা পৌর শহরের আলম সুপার মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয় বণিক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাহমুদ প্লাজা ও আলম প্লাজা নির্মাণের আগে তারা দীর্ঘদিন ধরে ওই স্থানে বৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের প্রভাব খাটিয়ে তার ঘনিষ্ঠ সহযোগী ব্যবসায়ী শামসুল আলম ভয়ভীতি প্রদর্শন ও জোরপূর্বকভাবে দোকানঘরগুলো দখল করে মার্কেট নির্মাণ করেন।

বক্তারা আরও বলেন, দখলকৃত দোকানঘরের কোনো ক্ষতিপূরণ বা পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। ফলে দীর্ঘদিনের ব্যবসায়ীরা জীবিকার তাগিদে চরম দুরবস্থায় পড়েছেন।

তারা দখলকৃত দোকানঘর ও তাদের ক্রয়কৃত স্থায়ী পজিশন ফেরতের দাবিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি বাহারাম হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার সরদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও ভুক্তভোগী ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপডেট সময় ০৪:৪১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
৫৫ বার পড়া হয়েছে