ঢাকা ১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব

দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দিনাজপুর-৬ আসনের জনসাধারণের জন্য ব্যাপক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশিষ্ট চিকিৎসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হাসানের উদ্যোগে একযোগে চারটি স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট এই চারটি উপজেলায় একই দিনে ক্যাম্প পরিচালনা করা হয়।

দিনব্যাপী আয়োজিত এসব ক্যাম্পে বিভিন্ন বয়সের হাজারো মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে সরবরাহ করা হয়। অভিজ্ঞ চিকিৎসক দলের নেতৃত্বে স্বাস্থ্যপরামর্শ, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের কষ্ট কমানোই আমাদের মূল লক্ষ্য।”
স্থানীয়দের অনেকে এমন উদ্যোগকে স্বাগত জানান, এ ধরনের কার্যক্রম তাদের জন্য অত্যন্ত সহায়ক এবং মানবিক উদ্যোগ।

দিনাজপুর-৬ আসনের চার উপজেলায় একই দিনে সফলভাবে এ চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হওয়ায় এলাকাজুড়ে প্রশংসার জোয়ার বইছে।

ট্যাগস :
আপডেট সময় ০১:৫৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
৬৭ বার পড়া হয়েছে